আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৩

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

হাসপাতালে চিকিত্সাধীন এমপি সাইফুজ্জামান শিখরের মায়ের রোগমুক্তি কামনা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা মনোয়ারা জামান অসুস্থ হয়ে ঢাকার গ্রীণলাইফ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

মনোয়ারা জামানের মেঝ ছেলে আনিসুজজামান সাচ্চু মায়ের রোগমুক্তি কামনা করে বলেন, মা বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। বর্তমানে তাঁর চিকিত্সা করছেন লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্রভাত কুমার পোদ্দার।

মনোয়ারা জামান প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আছাদুজ্জামানের স্ত্রী। আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে তিনি নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ব্যক্তিগত গুণাবলীর কারণে আওয়ামী লীগের প্রবীণ নেতারা বিশেষভাবে তাঁকে সমীহ ও সম্মান করে থাকেন। তরুণ প্রজন্মের নেতারাও মনোয়ারা জামানের স্নেহধন্য।

খুবই সাদাসিদে জীবনযাপনে অভ্যস্ত মনোয়ারা জামানের আশু রোগমুক্তি কামনা করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology