আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

৪ বছর ছদ্মবেশে পালিয়ে থেকেও রক্ষা পেলো না শালিখার আলম শেখ

মাগুরা প্রতিদিন : ছদ্মবেশে ৪ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে শালিখা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলম শেখ।

মাগুরার শালিখা থানা পুলিশ বুধবার (২৭ মার্চ) যশোর জেলার পৌর হকার্স মার্কেট থেকে হকারের ছদ্মবেশে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার আলম শেখ (৩৬) মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা (মধ্যপাড়া) গ্রামের নওশের আলী শেখের ছেলে ।

শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলম শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০২১ সালের ডিসেম্বর মাসে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আলম শেখকে যাবজ্জীবন সাজা প্রদান করেন বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology