আজ, শনিবার | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২১

ব্রেকিং নিউজ :
কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা

ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরা প্রতিদিন: মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর চক্রের এক সদস্য আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মনুমিয়া। তিনি মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগে চার সদস্যের একটি চোর চক্র কালিনগর গ্রামের মাঠে ট্রান্সফরমার চুরি করতে যায়। তারা ট্রান্সফরমার খোলার কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে গেলে মনুমিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

শনিবার সকালে স্থানীয়রা মাঠে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মনুমিয়া দীর্ঘদিন ধরে মাগুরার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology