আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

ডাকসু-রাকসু নির্বাচনে লড়ছেন মাগুরার ৫ প্রার্থী

জসীম উদ্দীন : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাগুরার ৫ শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ছাত্র সংসদ নির্বাচনে তারা বিভিন্ন হল সংসদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৩ প্রার্থী হচ্ছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মাদ মহসীন হলের ভিপি প্রার্থী সাদিক হোসেন (২০১৮-২০১৯), সূর্যসেন হলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সাকিব (২০১৯-২০২০) এবং জিয়াউর রহমান হলের পাঠকক্ষ সম্পাদক রমিম হাসান(২০২০-২০২১)।

অন্যদিকে, রাকসু নির্বাচনের দুই প্রার্থী হচ্ছেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের এজিএস পদপ্রার্থী আবু রায়হান (২০১৯-২০২০) ও শেরে বাংলা এ কে ফজলুল হক হলের জিএস প্রার্থী তানজিল হোসেন(২০২০-২০২১) পদপ্রার্থী।

প্রতিদ্বন্দি ৫ প্রার্থির প্রত্যেকের বাড়ি মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology