আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে মাগুরা টাউন হল ক্লাবের শতবর্ষ উদযাপন

মাগুরা প্রতিদিন : বর্ণাঢ্য শোভাযাত্রা, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরা টাউন হল ক্লাবের শতবর্ষ উদযাপন হয়েছে। ২৬ ও ২৭ ডিসেম্বর বৃহস্পতি-শুক্রবার দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করে ক্লাবের সদস্যরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাগুরা টাউন হল ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ক্লাব সভাপতি মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বেলুন ও কবুতর উড়িয়ে দুইদিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী দিন সন্ধ্যায় মাগুরা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্লাবের উদ্যোগে নিজস্ব শিল্পীদের অভিনয়ে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় নক্ষত্র সেন রচিত “একটু সুখের জন্যে” নাটক মঞ্চস্থ হয়।

উৎসবের দ্বিতীয় দিন বিকালে মাগুরা অডিটোরিয়ামে টাউন হল ক্লাবের সহ-সভাপতি এড. আবদুল মজিদের সভাপতিত্বে আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সাধারণ সম্পাদক জায়েদ বিন কবির নিশান, ক্লাবের সদস্য মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির সাধারণ সম্পাদক শরীফ আজিজুল ইসলাম মোহন, বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এড রেজাউল হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন।

পরে সন্ধ্যায় ক্লাবের আজীবন সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে এ পর্বে মাগুরার সাবেক জেলা প্রশাসক সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব মো. নেয়ামত উল্লাহ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজীবন সদস্যদের সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার কৃতি সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান, মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরা নৃত্য, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন। শেষে ক্লাব সদস্যদের মধ্যে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।

১৯২৪ সালে প্রতিষ্ঠিত মাগুরা টাউন হল ক্লাবের পক্ষ থেকে শতবর্ষ উদযাপন উপলক্ষে ক্লাব সদস্য সাংবাদিক আবু বাসার আখন্দের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology