আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার

তাছিন জামান : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল–মান্দারতলা মালোপাড়া ও রাজধরপুর এলাকায় মধুমতী নদীতে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সরকার যেমন হারাচ্ছে বিপুল রাজস্ব, তেমনি নদীপাড়ের শতাধিক পরিবার পড়েছে ভয়াবহ ঝুঁকিতে।

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র গত দুই মাস ধরে নিয়মিতভাবে রাত ১১টা থেকে ভোর পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তুলে বলগেট নৌযানে করে অন্যত্র বিক্রি করছে। এর ফলে নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীতীরবর্তী একটি মন্দিরসহ বহু বসতভিটা ও জমিজমা হুমকির মুখে পড়েছে।

নদীপাড়ের বাসিন্দারা অভিযোগ করেন, বালু উত্তোলনে বাধা দিলে তাদের হুমকি ও মারধর করা হয়। প্রশাসন গেলে উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং পরে আবার রাতের আঁধারে ফিরে আসে। আসন্ন বর্ষা মৌসুমে ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতীর দুর্বল হয়ে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ ও জিওব্যাগসহ প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ জানান, অভিযোগ পাওয়ার পর যৌথ অভিযান চালানো হলেও বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। অবৈধ বালু উত্তোলন রোধে টহল জোরদার করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, নিয়মিত অভিযান চালিয়ে ড্রেজার ও বলগেট নৌযান জব্দসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology