আজ, সোমবার | ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:২৮

ব্রেকিং নিউজ :
নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস শালিখায় পিস্তল-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার মাগুরায় দাড়িপাল্লার পক্ষে বাড়ি বাড়ি নারী মিছিল

মাগুরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা

মাগুরা প্রতিদিন: মাগুরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর রবিবার মাগুরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান এই মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল। অনেক পুলিশ সদস্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন, অনেকে আহত হন এবং অনেকে অসামান্য বীরত্বের জন্য খেতাব লাভ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, মাগুরার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology