আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৭

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরার প্রবীন মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক গ্রেফতার

মাগুরা প্রতিদিন: মাগুরার প্রবীন মুক্তিযোদ্ধা রাজনীতি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক (৮৬) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

বুধবার মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়া মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর তাঁকে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান গ্রেফতার সত্যতা স্বীকার করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে তদন্তনাধিন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটির খোঁজ খবরও নেওয়া হচ্ছে। রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

এদিকে সুনির্দিষ্ট মামলা না থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি।

অ্যাডভোকেট মালতি বলেন, আমার বাবার বয়স এখন ৮৬ বছর। শারীরিকভাবে নানা অসুখে ভূগছেন। তার নামে কোনো মামলা নেই। তিনি কোথায়ও পালিয়েও যাননি। তারপরও এই বিজয়ের মাসে বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে মাগুরার পুলিশ প্রশাসন অন্যায় আচরণ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology