আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৭

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ

মাগুরা প্রতিদিন : মাগুরায় রাজনীতি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল মল্লিকের ওপর হামলা চালিয়ে তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে তিনি গ্রেপ্তার অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল মল্লিক দুটি হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং মহম্মদপুরে নিহত আহাদ হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

রুহুল মল্লিক মাগুরা পৌর এলাকার বরুণাতৈল গ্রামের আলি রেজা মল্লিকের ছেলে।

শুক্রবার দুপুরে গোপনে তিনি পারনান্দুয়ালী এলাকার নতুন বাড়িতে স্ত্রী শাহানাজ খাতুনের সঙ্গে দেখা করতে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগবিরোধী একটি চিহ্নিত গোষ্ঠী বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।

এ সময় বাড়ি থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুহুল মল্লিককে আটক করার উদ্যোগ নেয়। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষুব্ধ লোকজন বাড়ির ভেতরে ঢুকে তাকে মারধর করে। বেধড়ক পিটুনিতে তিনি গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, বিক্ষুব্ধদের হাত থেকে উদ্ধার করে আহত অবস্থায় রুহুল মল্লিককে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। চিকিৎসকদের বরাতে তিনি জানান, তার অবস্থা আশঙ্কামুক্ত।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology