আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:২৫

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

আ’লীগ নেতা মুহিতের ম্যানেজার মিরাজ হত্যা মামলায় গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজ হোসেনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাগুরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।
হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আজিজুর মুন্সি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিরাজ হোসেন মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। একসময় গ্যাসের দোকানের কর্মচারী হিসেবে কাজ শুরু করে পরবর্তীতে তিনি মুহিতের ব্যবসায়িক পার্টনার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শহরে ডেভেলপার ব্যবসাসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন বলে অভিযোগ রয়েছে, যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পলাতক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুনুর রশীদ মুহিতের সম্পদ রক্ষা, অবৈধ ব্যবসা পরিচালনা এবং অর্থ সরবরাহের দায়িত্ব মিরাজ হোসেন পালন করছিলেন বলেও অভিযোগ উঠেছে।

গত ৬ ডিসেম্বর মাগুরার হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আজিজুর মুন্সি মাগুরা শহর থেকে বাড়ি ফেরার পথে গোরিচরণপুর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে নিহত আজিজুরের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়, হামলায় নেতৃত্বদানকারী বিল্লাল হোসেন গ্রেপ্তার মিরাজ হোসেনের ঘনিষ্ঠ অনুসারী।

এছাড়া হাজরাপুর ইউনিয়নে সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও হামলার ঘটনা নিয়মিত ঘটছে বলেও স্থানীয়দের অভিযোগ, যার নেপথ্যে মিরাজ হোসেনই মূল ব্যক্তি।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মিরাজ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং হত্যা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology