আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৭

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরার দুটি আসনে আরো ৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ ও মাগুরা-২ নির্বাচনী আসনের আরো ৩ প্রার্থী বৃহস্পতিবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মাগুরার দুটি আসন থেকে মোট ৭ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাগুরা-১ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে পৌর বিএনপি সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গণ অধিকার পরিষদের প্রার্থী ডাক্তার খলিলুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

অন্যদিকে মাগুরা-২ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এর আগে গত সোমবার মাগুরা-১ আসনের জামায়াত প্রার্থী আবদুল মতিনের পক্ষে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আবু সাইদ আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক যুবলীগ নেতা শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি এবং মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এমবি বাকের নিজে ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর পক্ষে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology