আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৪৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় বিজয় দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

সকালে শহরের নোমানি ময়দানে অবস্থিত শহীদ বেদীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সকাল ৯টায় মাগুরা জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুপুরে নোমানি ময়দানে তিনদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান ও সিভিল সার্জন ডা. শামীম কবির।

বিজয় মেলায় মোট ৩০টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে বাঙালির ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। কুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, দুধকুলি ও পাকান পিঠাসহ নানা স্বাদের পিঠায় মেতেছেন দর্শনার্থীরা। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তাদের তৈরি খাদ্যসামগ্রীও মেলায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

এছাড়াও মেলায় দেশীয় শাড়ি, মাটির পাত্র, গুড়, পাটালি সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জনসেবার অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের স্টল এবং জেলা স্কাউটসের স্টলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা শেষে অংশগ্রহণকারী ৩০টি স্টলের মধ্য থেকে বিভিন্ন সংগঠন ও দোকানের তিনজনকে সেরা হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে।

মাগুরার অন্যান্য উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরেও ‍উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology