আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরায় ইয়াং স্টার একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন : “চলো মাঠে যায়, ক্রীড়ায় পরিচয়”-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার অন্যতম ক্রীড়া সংগঠন ইয়াং স্টার একাডেমির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে মাগুরা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট মনজুরুল ইসলাম কনকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, একতা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা কাজী আলামীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমির পরিচালক সৈয়দ বারিক আনজাম বার্কি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology