আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩২

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় উচ্চ মাধ্যমিকে পাশের হার ৩৭ শতাংশ

মাগুরা প্রতিদিন : এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মাগুরার ৩৭ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জেলার ৩৪টি কলেজের মোট ৬ হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৪০১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শত ৫৪ জন। অন্যদিকে জেলার ৩টি কলেজের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।

বৃহস্পতিবার ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর যশোর শিক্ষাবোর্ডের পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ। মাগুরা জেলার পাসের হার ৩৭ শতাংশ হলেও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাসের হার সবচেয়ে বেশি ৭৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৭৩ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষায় পাসের হার ৮১ শতাংশ। জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শত ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ শত ৮৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। সবচেয়ে বেশি শালিখার ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদরাসার ৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাগুরায় ১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ শত ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়ে ২৯৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। তারা সদর উপজেলার নাজির আহমেদ কলেজের বিএম শাখার শিক্ষার্থী। জেলায় এ বিভাগে পাশের হার ৪৬ শতাংশ।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মাগুরা সদরের দুটি এবং মহম্মদপুরের একটি কলেজের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজ ও রাউতড়া হৃদয় নাথ স্কুল কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ। মোট ২৪ জন শিক্ষার্থী ওই তিনটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology