আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৯

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় খুচরা সার বিক্রিতাদের মানববন্ধন ও স্মারক লিপি পেশ

মাগুরা প্রতিদিন : খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মাগুরা সদকর ও শালিখায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। পরে শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা। এসময় মানববন্ধনে অংশ নেন উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনটির উপজেলা সভাপতি জিহাদ আলী মল্লিক, সহ সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিশ্বজিত চক্রবর্তী, কোষাধ্যক্ষ কবির সরদার,সদস্য মোল্লা মামুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে।

সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

একই দাবিতে দুপুর ১ টায় মাগুরা শহরেও সদর উপজেলার খুচরা সার বিক্রেতারা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology