আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা

মাগুরা প্রতিদিন : মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাগুরায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৬ আগস্ট) দুপুরে নিতাই গৌর গোপাল সেবাশ্রম নিজনান্দুয়ালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়।

এ শোভাযাত্রায় জেলার বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের সদস্যসহ ভক্তবৃন্দ অংশ নেয়।পরে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি এড. কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামাতের আমির এমবি বাকের, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয় ও মাগুরা কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক মোহন লাল রায় উপস্থিত ছিলেন।

ধর্মীয় আলোচনায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাক্ষক চিন্ময়ানন্দ বাবাজি মহারাজ চঞ্চল গোসাই ও বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাক্ষক ভবানন্দ দাস বাবাজী মহারাজ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology