আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় বাংলা নতুন বছরকে বরণ

মাগুরা প্রতিদিন : ব্যাপক উত্সাহ এবং উদ্দীনপনার মধ্য দিয়ে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।

এ শোভাযাত্রায় জেলা প্রশাসক ছাড়াও অংশ নেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ। 

বাঙালী সংস্কৃতিকে উপজীব্য করে নানা উপকরণ নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়। সেখানে তিন দিনব্যাপী বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসির বেগ। 

শোভাযাত্রা ও মেলার উদ্বোধন শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

একই ভাবে নতুন বছরকে বরণ করে নিতে জেলার শালিখা, মহম্মদপুর ও শ্রীপুরে নানা উত্সবের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology