আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার

মাগুরা প্রতিদিন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একজন হিন্দু নারীর সাথে সম্পর্ক গড়ে তোলার পর তা অস্বীকার এবং ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগে মাগুরায় এক কৃষকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রিফাতুল ইসলাম রায়হান মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক।

পুলিশ জানায়, এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে রায়হানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তিনি মাগুরা শহরের ভায়না গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তান নিয়ে শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। ফেসবুকে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে রায়হান নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন এবং বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তবে সম্প্রতি বিয়ের বিষয়টি সামনে এলে রায়হান তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ ২৫ মে বিয়ের কথা তুললে তিনি অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

তবে রায়হানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে চক্রান্ত বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ওই নারীর ব্যক্তিগত চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology