আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫১

ব্রেকিং নিউজ :
মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান

মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাগুরা প্রতিদিন : মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

একাত্তরের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রবিবার সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ফুলের ডালি দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একইভাবে দিবসটি উপলক্ষে মাগুরা জেলার শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত শহীদ মিনারগুলোতেও উপজেলা প্রশাসনের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও আলোকবর্তিকা। স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। তবে তাঁদের ত্যাগ ও আদর্শই আজ স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রার প্রেরণা।

বক্তারা আরও বলেন, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির পথে শহীদ বুদ্ধিজীবীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology