আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরার দুই আসনে চার প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

মাগুরা প্রতিদিন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক চারজন প্রার্থী সোমবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল মতিনের পক্ষে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু মনোনয়ন পত্র সংগ্রহ করেন। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা (কুটি) মনোনয়ন পত্র নেন।

এদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী এমবি বাকের নিজে উপস্থিত থেকে এ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

অন্যদিকে মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি আগামী ২৯ ডিসেম্বরের আগেই সুবিধাজনক সময়ে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ তারিখে। মনোনয়ন পত্র জমাদানের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসন থেকে ডক্টর বিরেন শিকদার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology