আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরার মেয়ে ফাহিমা হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন

মাগুরা প্রতিদিন ডটকম : আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মাগুরার মেয়ে ফাহিমা খাতুন। আন্তজর্তাতিক টি-টোয়েন্টি প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন এই লেগ স্পিনার।

টাইগাররা জিমিয়ে পড়লেও একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়ে যাচ্ছেন জাহানারা-ফাহিমা খাতুনরা।

সম্প্রতি ফেবারিট দল ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ওয়া নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেও নান্দনিক পারফরম্যান্স করছে।

মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে ফাহিমা খাতুন ৪ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট নেন।

মঙ্গলবার নেদারল্যান্ডের উট্রেক্টে টসে জিতে আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন নিজের প্রথম দুই ওভারে ৪ রানে ১ উইকেট শিকার করা ফাহিমা তৃতীয় ওভারে আরও ভয়ংকর হয়ে ওঠেন। ওভারে শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন তিনি।

ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে সুইপ শট খেলতে গিয়ে রুমানা আহমেদের হাতে ক্যাচ তুলে দেন উড্ডি ডোনা। ফাহিমার পরের বলে লংঅনে নাদিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইশা রোহিত। ঠিক পরের বলে আউট হয়ে ফেরেন নতুন ব্যাটসম্যান ইগোদেজ।

ফাহিমার ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৬.২ ওভারে ৩৯ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত।

টার্গেট তাড়া করতে নেমে ৭৯ বল হাতে রেখে ৬.৫ ওভারে আট উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডের পর আরব আমিরাতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্বের সেমিফাইনালে উন্নিত সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এদিনের ম্যাচে জয়ে ফাইনাল নিশ্চিত করতে পারলে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে বাংলাদেশ। (দৈনিক যুগান্তরের সৌজন্যে)

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology