আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরার শ্রীপুরে পল্লি বিদ্যুতের খোলা তারে স্পৃষ্ট স্কুল ছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে পল্লি বিদ্যুতের গাফিলতির কারণে বল খেলা দেখতে গিয়ে রবিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জারিফ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে হরিনদি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সহপাঠিরা জানায়, শ্রীপুর উপজেলার খামারপাড়া হাই স্কুলের শিক্ষার্থিরা দুপুরে টিফিনে ছুটির পর স্কুল মাঠেই ফুটবল খেলছিল। এ সময় ৭ম শ্রেণীর ছাত্র জারিফ হোসেন স্কুল ভবনের দোলতায় ব্যালকনিতে দাঁড়িয়ে খেলা দেখছিল। কিন্তু ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের খোলা সংযোগ তারে অসতর্ক মুহূর্তে হাত লেগে যাওয়ায় সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

খামারপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, খোলা তারটি অপসারণের জন্যে স্থানীয় পল্লি বিদ্যুতের কর্মকর্তাদের বারবার লিখিতভাবে দরখাস্ত দেওয়া হয়েছে। কিন্তু তারা বিষয়টি কখনোই কর্ণপাত করেননি।

এ বিষয়ে মাগুরা পল্লি বিদ্যুত সমিতির ব্যবস্থাপক মফিজুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি দু:খজনক। কিন্তু সেখানে আমাদের কারো কোন গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology