আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় পুলিশের সেবা নিতে হাত-মুখ ধুতে হবে আগে

হেলাল হোসেন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মুহম্মদপুর থানায় প্রবেশের আগে হাত-মুখ ধুতে হবে। তারপর যাবেন ভিতরে। গত দু’দিন হলো নিয়ম চালু করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

এই হাতমুখ ধোয়ার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে নানা নির্দেশনা মেনে চলার জন্যে স্টিকার লাগানো ও  সর্তকতামূলক পদক্ষেপ গ্রহণের ব্যাপক প্রচারও চালিয়ে যাচ্ছে তারা। বাজার দ্রব্য নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত পরিশ্রমক করছেন তারা।

খবর নিয়ে দেখা যায়, মাগুরা সদর থানা সহ অন্য তিন উপজেলার থানাগুলোতেও একইভাবে হাতমুখ ধোয়ার নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। থানার প্রবেশমুখেই বসানো হয়েছে বেসিন, পানির ড্রাম । সেখানে রাখা হয়েছে সাবান। একই ভাবে পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশ পথেও বসানো হয়েছে বেসিন। রাখা হয়েছে হ্যাণ্ড সোপ।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, করোনার ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় পরিস্কার পরিচ্ছন্নতা। বিধায় থানা গুলোর সামনে এই ব্যবস্থা রাখা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, মাগুরা জেলায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখার জন্য বিশেষ নজরদারির পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়েছে। বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান,  মাগুরা জেলাতে মোট বিদেশ ফেরত ২৫৯ জনকে হোম কোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে কিংবা অন্য কারো মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology