আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির রহমান, জেলা ক্রিড়া অফিসার অনামিকা দাস, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় শালিখা উপজেলা বালিকা দল মাগুরা পৌরসভা বালিকা দলকে ১-০ গোলে করে পরাজিত করে।

জেলার ৪টি উপজেলা ও ১টি পৌরসভার বালক-বালিকার মোট ১০টি দল এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology