আজ, মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৪০

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারি রবিবার সকালে নতুন করে ২২ জনকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করা হলেও পরে আরো ৩ জনকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে।

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটির অন্তর্ভূক্ত ২২ সদস্য হচ্ছেন, মোজাফফর হোসেন টুকু, এড. সাখাওয়াত হোসেন, এড. কুমুদ রঞ্জন বিশ্বাস, এড. আব্দুর রশিদ, জোয়ার্দার আশরাফুল আলম, মুন্সি মঞ্জুরুল হাসান পিংকু, ফারুক আহম্মেদ বাবুল, বদরুল আলম হিরো, জাহাঙ্গীর আলম বাচ্চু, অধ্যক্ষ মইমুর আলী মৃধা, কুতুব উদ্দিন আহমেদ, এড. মিজানুর রহমান, মাসুদ হাসান খাঁন কিজিল, মুন্সি রেজাউল করিম, খন্দকার আব্বাস উদ্দিন, মেহেদী আল মাসুদ, প্রভাষক রুহুল আমিন, সামসুর রহমান সামসু, গোলাম আযম সাবু, নাজমুল হাসান লিটন, সৈয়দ আরাফুজ্জামান রিংকু এবং এড. তরিকুল ইসলাম কবির।

এর আগে ১৩ ডিসেম্বর তারিখে আলি আহমেদকে আহ্বায়ক, মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব এবং ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।

কমিটির ৯ যুগ্ম আহ্বায়ক হচ্ছেন যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, এড, রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর এবং পিকুল খান।

এদিকে ২ ফেব্রুয়ারি মোট ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পর রাতে নতুন করে আরো ৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা হচ্ছেন যথাক্রমে অধ্যক্ষ মতিউর রহমান (মহম্মদপুর), মুন্সি মনিরুজ্জামান চকলেট (শালিখা) এবং মোতালেব শিকদার (শালিখা)।

এ নিয়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মোট সদস্যের সংখ্যা হলো ৩৬ জন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology