আজ, শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৭

ব্রেকিং নিউজ :
শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন শালিখার উজগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা মাগুরায় দেড় কোটি টাকার কেলেঙ্কারি কাণ্ডে ৮ মাস অপসারিত অধ্যক্ষ শ্যামল বেতন তুলছেন নিয়মিত সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা

মাগুরা-১ আসনের এমপির নামে ভুয়া ফেসবুক, থানায় জিডি

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভ্রান্তি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
 
জানা গেছে, “Monowar H Khan Magura” নামে একটি ফেসবুক আইডিতে এমপি মনোয়ার হোসেন খানের ছবি প্রোফাইল ও কাভার ফটো হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তার অফিসিয়াল ফেসবুক পেজের নামের সাথে মিল রেখে ‘Magura’ যুক্ত করায় অনেকেই এটিকে এমপির ব্যক্তিগত আইডি বলে ভুল করছেন।
 
তবে মাগুরা-১ আসনের এমপি মনোয়ার হোসেন খান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, উক্ত আইডির সাথে সংসদ সদস্য বা তার মিডিয়া টিমের কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে মাগুরা-১ আসনের এমপি ভেবে ওই আইডির সাথে যোগাযোগ, লাইক, কমেন্ট বা শেয়ার থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
 
এদিকে ভুয়া আইডির অপারেটরকে শনাক্ত করতে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কাজ শুরু করেছে। এ বিষয়ে গত ২৮ মার্চ মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
অন্যদিকে, এমপির নামে তৈরি ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিকর পোস্ট ও মন্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
 
সোমবার (১৭ মে) রাতে সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করা হয়। সেখানে জিডির বিষয়টি উল্লেখ করে সবাইকে ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology