আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৫

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ক্রিকেট দল পেলেন সাকিব

মাগুরা প্রতিদিন : যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান

সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি যেখানে সাকিব দলটির আইকন ক্রিকেটার।

আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব দলটির আইকন ক্রিকেটার।

রোববার সাকিবকে দলে টানার ঘোষণা দেয় দুবাই ক্যাপিটালস নামের একটি ফ্র্যাঞ্চাইজি। এই দলটির হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সাকিব ছাড়াও বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটিতে আরও ৮ বাংলাদেশি নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক ও এনামুল হক জুনিয়র।

বাংলাদেশের বাইরের ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology