আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

শালিখায় কৃষকদের বিনামূল্যে সার বীজ বিতরণ

মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখায় ২ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্যামল কুমার দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সার বীজ বিতরণ করেন।

শালিখা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজিব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি নির্মল কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামাল হোসেন, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানসহ অন্যরা।

উপজেলায় আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology