আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

সরকারের ভিতরেই ঘাপটি মেরে আছে তারা!

মাগুরা প্রতিদিন ডটকম : একটি চিহ্নিত মৌলবাদী গোষ্ঠী সরকারের মধ্যে ঘাপটি মেরে আছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন। অন্যদিকে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা ওই অপশক্তি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। তাদেরকে এখনই তাদের নিশ্চিহ্ন করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাউয়ুম শুক্রবার মাগুরায় জেলা জাসদের কর্মীসভায় এসব কথা বলেন।

জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তি মূল্যায়ন ও কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে এই রাজনৈতিক দলটিকে জাসদ সহ ১৪দল সরকার গঠনে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ সঠিক পথে থাকলে ভবিষ্যতেও সেই সমর্থন দিতে চাই।

মাগুরা জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাবেক ছাত্রনেতা আবদুল্লাহিল কাউয়ুম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দলের মধ্যে অস্বাভাবিকহারে অনুপ্রবেশ ঘটেছে। যতদিন যাচ্ছে ক্রমেই সেটি স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরো বলেন, দেশে নানা সংকট দেখা দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এসব সংকট নিরসনে, কালোবাজারিদের বিরুদ্ধে আমরা রাজপথে মিছিল করেছি। কিন্তু মৌলবাদি তালেবান গোষ্ঠী আবারও যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাতে ন্যায়সংগত দাবী আদায়ে সুস্থ্য ধারার কোনো রাজনীতিক দল রাজপথে নামতে পারবে না। ওই মৌলবাদী গোষ্ঠী দমনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিকালে জেলা জাসদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, ১৪ দলীয় জোট একটি আদর্শিক জোট যা দেশের বিশেষ এক সন্ধিক্ষনে জন্ম লাভ করে। এই জোটকে অধিক শক্তিশালী না করলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বিমল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, প্রাক্তন জাসদ নেতা আমিন উদ্দিনসহ আরো অনেকে।

মূল্যায়ন সভায় জেলা জাসদ, নারী জোট, আইনজীবী ফোরাম, জাসদ-ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology