আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২২

ব্রেকিং নিউজ :
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন

সরকার নির্বাচনের ঘোষণা দিলেও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি -চরমোনাই পীর

মাগুরা প্রতিদিন : মাগুরার দলীয় গণ সমাবেশে চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমাদের দৃশ্যমান সংস্কার দেখাতে হবে। খুনীদের, জালেমদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখবো এরপর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।

তিনি মঙ্গলবার বিকালে মাগুরার নোমানী ময়দানে মাগুরা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ¦ মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে চরমোনাই পীর মুহাম্মদ রেজাউল করীম বিএনপির নেতা সালাউদ্দিনের পিআর সম্পর্কে উচ্চারিত মন্তব্য তুলে ধরে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।

তিনি বলেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলেও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। রাস্তাঘাটে যে ধরণের তাণ্ডব দেখছি। সোহাগের মতো ছেলেকে পাথর মেরে দিয়ে নির্মমভাবে মারা হচ্ছে। সাংবাদিকরাও নিরাপত্তা পাচ্ছে না। একটি বড় দল ৫ আগস্টের পর চাঁদাবাজীর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বস্তায় ভরে চুপ করে বসে আছে। এই কালো টাকা তারা নির্বাচনের সময় ব্যবহার করবে। এই কালো টাকার মাধ্যমে গুণ্ডা তৈরি করবে, সুন্দর পরিবেশকে অসুন্দর করবে। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি। এর মাধ্যমে কালো টাকার দৌরাত্ম থাকবে না। গুণ্ডা থাকবে না। আর প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবে।

গণ সমাবেশে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারী হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology