আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় প্রার্থী চূড়ান্তকরণে জাতীয় পার্টির বর্ধিত সভা

মাগুরা প্রতিদিন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে মাগুরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাগুরা জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াহিদুজ্জামান সাইদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খান রবিউল হক মিঠু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুস সায়েফিন সাঈফ।

সভায় মাগুরা-১ আসনের জন্য একক প্রার্থী হিসেবে নাম চূড়ান্ত করা হয় জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক মরহুম অ্যাডভোকেট হাসান সিরাজ সুজার কনিষ্ঠ পুত্র এবং বর্তমান জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুস সায়েফিন সাঈফকে।

অন্যদিকে, মাগুরা-২ আসনের জন্য একাধিক প্রার্থীর নাম আলোচনায় আসায় এ আসনে এখনো চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা সম্ভব হয়নি বলে সভা সূত্রে জানা গেছে।

বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology