আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী

মাগুরা প্রতিদিন : শারীরিকভাবে অসুস্থ স্বনামধন্য নজরুল সংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শবনম মুশতারীকে দেখতে গেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

তাঁর অসুস্থতার খবর পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি
শনিবার রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসভবনে যান।

এ সময় তাঁরা কিছুক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন, তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনার পাশাপাশি শিল্পীর চিকিৎসার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানমসহ শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শবনম মুশতারী।

নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয় ‘নজরুল পুরস্কার’ লাভ করেন। তিনি কবি তালিম হোসেন ও কথাসাহিত্যিক-সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology