আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী

মাগুরা প্রতিদিন ডেস্ক : বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজন করা হয় ‘সুলতান চিত্র উৎসব ২০২৬’ ও শিশু চিত্রকলা প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া শিশু-কিশোরদের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় তিনি বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশে শিল্প ও সংস্কৃতিচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা বলেন, শিল্পী এস এম সুলতানের শিল্পকর্মে গ্রামীণ জীবন, কৃষক, প্রকৃতি ও বাংলার সহজ-সরল মানুষের জীবনচিত্র অনন্যভাবে ফুটে উঠেছে। তাঁর শিল্পভাবনা আজও সমান প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

আয়োজকরা জানান, সুলতানের জন্মবার্ষিকীতে শিশুদের হাতে রঙ-তুলি তুলে দেওয়ার এই উদ্যোগ তাঁর শিল্পদর্শনেরই এক সৃজনশীল প্রতিফলন। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে শিল্পচর্চার আগ্রহ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সুলতানের ক্যানভাসে যে বাংলার গল্প উঠে এসেছে, আজকের শিশুদের তুলিতে সেই গল্প নতুন মাত্রা পাচ্ছে। শিল্পচর্চার মাধ্যমে সৃজনশীল ও মানবিক প্রজন্ম গড়ে উঠবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology