আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৪

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা

মাগুরা প্রতিদিন: ‘বই কিনুন, বই পড়ুন, আলোকিত হন, প্রিয়জনকে বই উপহার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং একক অভিনয় পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্র এ বইমেলার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. রুহোল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার।

গত শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় ফিতা কেটে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতিমান প্রকাশকদের ১০ হাজারের বেশি বই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়। শেষ দিনে প্রতিযোগী, ক্রেতা ও বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology