আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মাগুরা প্রতিদিন : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

পরে নবগঙ্গা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology