আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা

মাগুরা প্রতিদিন : মাগুরায় শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ঢাকায় বসবাসরত মাগুরাবাসীদের নিয়ে ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ) আয়োজিত ‘উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও আশপাশের এলাকায় বসবাসরত মাগুরার শতাধিক উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তি অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

কর্মশালায় মাগুরায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগের সুযোগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মো. ওবায়দুর রহমান বলেন, সবাই সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করলে মাগুরার মানুষের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ডিএমডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকাস্থ মাগুরা ফোরামের সহসভাপতি আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া। স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোখলেছ উর রহমান।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি ড. মো. আলী আফজাল। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসান রাজু।

আয়োজকরা জানান, ঢাকা ও মাগুরায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাগুরায় শত শত নতুন উদ্যোক্তা তৈরি করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের গতি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।
আয়োজকরা আরও জানান, ঢাকায় অনুষ্ঠিত কর্মশালার ধারাবাহিকতায় মাগুরা জেলায় বসবাসরতদের নিয়েও শিগগিরই একই ধরনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology