আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরার শিয়ালজুড়ি গ্রাম থেকে বিরল প্রজাতির মেছোবাঘ আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদরের শিয়ালজুড়ি গ্রাম থেকে ফাঁদ পেতে একটি বিরল প্রজাতির মেছোবাঘ আটক করা হয়েছে। গ্রামবাসির হাতে আটক মেছোবাঘটিকে রবিবার দুপুরে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিয়ালবাড়ি সুবীর দাস জানায়, বেশ কিছুদিন যাবত শিয়ালবাড়ি গ্রামসহ আশপাশের অঞ্চলের মানুষের গৃহপালিত হাস, মুরগীসহ বিভিন্ন পশু বন্যপ্রাণির হামলার শিকার হওয়ার তারা প্রাণিটি আটকের জন্যে শনিবার রাতে গ্রামের মধ্যে নদীর পাড়ে একটি ফাঁদ তৈরি করা হয়। যেখানে আটক হয় শক্তিশালি মোটাতাজা মেছোবাঘটি।

এ খবর ছড়িয়ে পড়লে বিলুপ্ত প্রজাতির বাঘটি দেখতে আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় করে। অনেকে সেটি নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের মাধ্যমে সদর থানায় পাঠানো হয়। তারা পরবর্তিতে মেছোবাঘ মাগুরা বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম, আবুল বাশার জানান, বন্যপ্রানি সংরক্ষণে নিয়ম অনুযায়ী প্রাকৃতিক ভাবে যার অবস্থান যেখানে সেখানেই তাকে সংরক্ষণের ব্যবস্থা করার বিধান রয়েছে। তবে এ¶েত্রে যেহেতু গ্রামবাসী সেটিকে হত্যা করতে পারে সেই কারণে আমরা সেটিকে খুলনা বন্য প্রানি সংরক্ষণ অধিদপ্তরের নিকট পাঠানোর ব্যাবস্থা করবো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology