আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

সাকিবের নতুন সিদ্ধান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে না আসার সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব।
তবে মাশরাফি বিন মর্তুজা লড়বেন নড়াইলে।

এর আগে সাকিব নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেছিলেন, ‘তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন। শনিবার দিনভর এই নিয়ে ছিলো নানা গুঞ্জন, মাগুরার মানুষের মাঝে ছিলো অনেক উৎকন্ঠা। পরে সন্ধায় শোনা যায় মাগুরা ১ আসন থেকে নয়, সাকিব ঢাকা- ১৭ বা অন্য কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সবশেষে রাতে নির্বাচনে অংশ গ্রহন না করার সিদ্ধান্তের কথা জানান তিনি। আর যেন সস্তি ফিরে পেলো মাগুরাবাসীও। আসলে..খেলোয়াড় হিসেবে সারাদেশের ন্যায় মাগুরায় সকলের কাছে প্রিয় সাকিব, মাগুরাবাসীও তাকে নিয়ে গর্বিত বটে, কিন্তু তার বাইরে মাগুরার সর্বসাধারনের মাঝে, কোন সমাজিক কাজে, কারো সাথে পাছে কোথাও কোন বিচরণ তার নেই বললেই চলে।

সাকিব মাগুরার সাধারন জনতার সামনে/কাছে বাকি সারা দেশবাসীর মতই একজন সেলিব্রেটি মাত্র।

“জনতার মুখপাত্র হবার মতো বিশেষ কোন ভুমিকায় কখনো দেখা যায়নি তাকে”।

“যা মাশরাফি বিন মর্তুজা আর নড়াইলবাসীর সম্পর্কের অবস্থার থেকে পুরটাই ভিন্ন। যা নিয়ে আপসোসের শেষ নেই অনেক মাগুরাবাসীর মনেই”।।

এদিকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইল থেকে আওয়ামী লীগ নির্বাচন করার কথা। তিনি কাল সকালে নড়াইল-২ আসন থেকে মনোয়ন ফরম কিনবে বলে জানা গেছে। বেশ আগে থেকেই তিনি ও তার পরিবার নড়াইল বাসীর প্রানের মানুষে পরিণত হয়েছেন, ছোট বড় সকলের মাঝে সর্বস্তরে সামাজিক ভাবে অবাদ বিচরন তার।

এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সাকিব-মাশরাফি দুজনই কাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তাঁদের দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।’

কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে এনেছিলেন।

-রবিন শরীফ

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology