আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় ক্রীড়া অফিসের উদ্যোগে এথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ উৎসবের আয়োজন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বুধবার দিনব্যাপী এথলেটিক্স প্রতিযোগিতা, গ্রামীণ উৎসব ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২এর আওতায় মাগুরা সদর উপজেলায় সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এথলেটিক প্রতিযোগিতায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা দৌড়, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ এবং চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে দুপুরে গ্রামীণ উৎসবে বালকদের বস্তা দৌড় ও বালিকাদের দড়ি লাফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেষে মাগুরা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক শাহানারা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology