আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:০২

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরার বেনীপুরে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার দুপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিরোজ কবির রবিন (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিন সদর উপজেলার আঠারোখাদা গ্রামের লুতফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বেনীপুর এলাকায় দুপি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয়  মোটর সাইকেলের ৫ আরোহী গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর এলাকাবাসি তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনের মৃত্যু নিশ্চিত করেন।

সড়ক দূর্ঘটনায় আহত অন্যদের মধ্যে শাওন ও মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology