আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার নড়িহাটি গ্রামে মারপিট করে মৌচাষির অর্থ ও মৌ বাক্স লুটপাট

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর সদর উপজেলার নড়িহাটি গ্রামে এক মৌ খামারিকে মারপিট করে মধু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা ও ৫৮টি মৌ বাস্ক লুটপাট করেছে স্থানীয় দূর্বৃত্তরা।

আজিম শেখ নামে ওই মধু ব্যবসায়ী মাগুরা সদর থানায় এ বিষয়ে ১২ যুবককে অভিযুক্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে আজিম শেখ জানান, ৮মার্চ সকাল থেকে তিনি নড়িহাটি গ্রামের জনৈক নন্দ বিশ্বাসের লিচু বাগানে মৌ বাস্ক ফেলে মধু আহরণ শুরু করেন। ওইদিন বিকেলে ওই এলাকার বাবু মোল্যা, তরিকুল মোল্যা, শামিম ফকির, শিহাব মোল্যা, সুমন ফকির, জিহাদ, ইব্রাহিম, বাধন, মুন্না, রফিকুল, জাভেদ, সাগরসহ বেশ কয়েকজন ব্যক্তি প্রথমে আজিম শেখকে বিনা কারণে উস্কানিমূলক গালাগাল দেয়। বিষয়টি সে বাগানের মালিক নন্দ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে বাবু ও তরিকুলসহ অন্যান্য ব্যক্তিরা সেখান থেকে চলে যায়। পরে সন্ধ্যায় প্রতিবেশীরা চলে গেলে দুর্বৃত্তরা আজিমকে একা পেয়ে লাঠি ও লোহার রড দিয়ে প্রচন্ড মারপিট করে। এ সময় তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে এলাকার লোকজন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, মাগুরা জেলা মৌচাষি সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যান নেতৃবৃন্দ।

মাগুরা সদর থানার ওসি নাসির হোসেন জানান, মৌ চাষি আজিম এর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য হাজিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology