আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

শনিবার সকালে শ্রীপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রাণী ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।

শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী বিশ্বাসের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র জানান, উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ১৪টি ও শ্রীকোল ইউনিয়নের ১২টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে আন্তঃ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology