আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে অত্যাধুনিক ল্যাবরেটরির উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ডায়াবেটিক হাসপাতালে বুধবার অত্যাধুনিক ল্যাবরেটরির শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) এর সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাবরেটরির উদ্বোধন করেন।

সকালে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে ২৫ শয্যার মাগুরা ডায়াবেটিক হাসপাতালের ল্যাবরেটারি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) এর মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম এর ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ডা: এম শওকত হাসান, বারডেমের ইমিউনোলজি রিসার্চ অফিসার ড. মো. সোহরাব আলম, মাগুরা-ঝিনাইদহের সাবেক সংর¶িত মহিলা সংসদ কামরুল লায়লা জলি, মাগুরার সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ান।

অন্যান্যের মধ্যে মাগুরা ডায়াবেটিক হাসপাতালের প্রকল্প পরিচালক ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি উপ পরিচালক জাহিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, মাগুরা ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি আব্দুল রফ মাখন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, ডা: সুশান্ত কুমার বিশ্বাস, ডা. জয়ন্ত কুমার কুন্ডু, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহেল কাফী, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ডা: মিঠুন সাহা, হাসপাতালের জমিদাতা ইঞ্জিনিয়ার সাঈদ রেজা তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাগুরা ডায়াবেটিক হাসপাতালের ল্যাবরেটরির জন্য ৪ কোটি টাকার অত্যাধুনিক বিভিন্ন ইকুইমেন্ট কেনাসহ এর আগে ২০২২ সালের ২৬ মে সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে শহরের পারনান্দুয়ালি গ্রামে ৬০ শতক জমির উপর ১৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ৩ তলা ভবন বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালটির উদ্বোধন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology