আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৪

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

মাগুরা প্রতিদিন : ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে রবিবার থেকে মাগুরায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ।

পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার সহকারী বন  সংরক্ষক খোন্দকার মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান প্রমুখ।

আলোচনা সভা শেষে কালেক্টরেট মাঠে একটি আমের চারা রোপণ করে বৃক্ষ রোপণ অভিযানের সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

বৃক্ষ মেলায় মোট ৩৬টি স্টলে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

মাগুরা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন মাগুরা এ মেলার আয়োজন করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology