আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মাগুরা প্রতিদিন : “দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”-এই প্রতিপাদ্য নিয়ে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকম ফলজ গাছের চারা বিতরণ করছে সপ্তক সাহিত্য চক্র মাগুরা।

মঙ্গলবার সকালে মাগুরা সদরের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এ গাছের চারা বিতরণ করে সংগঠনটি।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সপ্তক সাহিত্য চক্রের উপদেষ্টা এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

মাগুরা সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার বজেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদার, আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রমিজ উদ্দিন, সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, সপ্তক সাহিত্য চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক কমল হাসান সপ্তক সাহিত্য চক্রের সদস্য তরুণ বৈদ্য।

আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবায়নে সপ্তক সাহিত্য চক্রের আয়োজনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology