আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৩

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ক্রিকেটার সাকিব এবং ডক্টর বিরেন সিকদার পেলেন আ’লীগের মনোনয়ন

মাগুরা প্রতিদিন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনে সাবেক সংসদ সদস্য ডক্টর বিরেন সিকদার।

রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে মাগুরার দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মাগুরার সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সহ মোট ১০ প্রার্থী এ আসনের জন্যে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

অন্যদিকে মাগুরার মহম্মদপুর, সদর উপজেলার ৪টি ইউনিয়ন এবং শালিখা উপজেলা নিয়ে গঠিত মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ডক্টর বিরেন সিকদার। তিনি এ আসন থেকে ১৯৯৬ সনে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচিত হন।

এ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বিরেন সিকদার ছাড়াও মোট ১৫ জন দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগৈর মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology