আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরা থেকে ইজিবাইক ছিনতাই চক্রের ৫ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যশোর পিবিআই সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের আমিনুর ইসলাম, এমেছ লস্কর, সদর উপজেলার সাতদোহাপাড়া গ্রামের নাইমুল ইসলাম, গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামের রাফি শেখ রাব্বি ও ঘোড়াদিয়া গ্রামের আশিকুর রহমান শাকিল।

অভিযানকালে পিবিআই’র উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। তারা হলো, মাগুরার বিনোদপুর গ্রামের বাবু শেখ ও এরশাদ শেখ। এ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিবিআই সূত্র জানিয়েছে, এই চক্রের সদস্যরা প্রথমে যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালকের সাথে গড়ে তোলে সুসম্পর্ক। কথার ছলে পানি কিংবা জুসের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় তাকে। এরপর অচেতন হয়ে পড়া চালকককে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে চম্পট দেন তারা। পরে এখানেই শেষ নয়, জাল কাগজপত্র তৈরী করে তা বিক্রি করা হয়।

মাগুরা থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য উঠে এসেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ছয়টি ইজিবাইক।

পিবিআই যশোরের এসআই রেজওয়ান জানান, যশোরের মণিরামপুরে একটি ইজিবাইক ছিনতাই হয়। এ ঘটনায় পিবিআই যশোর অফিসে অভিযোগ করেন ভুক্তভোগিরা। এরপর তারা ঘটনাটির তদন্ত শুরু করে। এক পর্যায়ে পিবিআই সদস্যরা মাগুরা জেলার বিভিন্ন উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ আসামিকে আটক করা হয় ও একই সাথে ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology