আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

মাগুরা প্রতিদিন : প্রথম ধাপে সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে হবে ৮ মে। তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের শেষ দিন ১৫ এপ্রিল সোমবার সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন এবং শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এএইচ এম জাহিদুর রেজা, রানা আমির ওসমান, শেখ নবীব আলী, মীর আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, উত্তম কুমার বিশ্বাস এবং রেজাউল ইসলাম।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন বাহারুল ইসলাম, আপেল মাহমুদ, ফারুক হোসেন এবং সুমন কুমার ঘোষ।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪ প্রার্থী হচ্ছেন, সোনিয়া সুলতানা, রুখসানা ইয়াসমিন নাজু, মিনতী রাণী দত্ত এবং শারমিন আক্তার রোজি।

মাগুরার শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদের ৪ প্রার্থী হচ্ছেন, শরিয়াত উল্লাহ হোসেন মিয়া, মিয়া মাহমুদুল গণি (বর্তমান চেয়ারম্যান), মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং খোন্দকার আসরার এলাহী।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের ৭ প্রার্থী হচ্ছেন বাবুল রেজা, প্রান্ত কুমার চাকী, মিজানুর রহমান, কাজী জালাল উদ্দিন, আলীনুর রহমান, খাইরুল আলম এবং খলিলুর রহমান।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হচ্ছেন নারগিস সুলাতানা, জোয়ারদার স্বর্ণালী এব কৃষ্ণা রানী দাস।

মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology