আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০২

ব্রেকিং নিউজ :
মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি

মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ

মাগুরা প্রতিদিন : অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরা জেলা শাখার পক্ষ থেকে শহরের দরিদ্রপিড়িত সদস্যদের মধ্যে সহজশর্তে ঋণ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করেন বাংলাদেশ কৃষিব্যাংক কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক সঞ্জয় কুমার দত্ত।

বাংলাদেশ কৃষি ব্যাংক, মাগুরা শাখা কার্যালয়ে ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শ্রী আকিঞ্চন বিশ্বাস, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মাগুরা শাখা ব্যবস্থাপক শ্রী রতন কুমার সরকার, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রাশেদ মাহমুদ শাহীন, জাতীয় মহিলা পরিষদ নেত্রী লিপিকা দত্ত।

মাগুরা শহরের ঋষিপাড়ায় বাঁশ, বেতের ডাল-কুলা জাতীয় হস্তশিল্পের কাজের সঙ্গে জড়িত পরিবারের সদস্য শ্রীমতি রানী, কল্যাণী, দেবী রাণী এবং রিবা রাণী দাসের মধ্যে সহজ শর্তে মাথাপিছু ৩০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।

মাগুরা শহরের উল্লেখিত ঋণ গ্রহিতারা দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় চলে আসা এই পেশার সঙ্গে জড়িত থাকলেও আর্থিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হননি। উপরোন্ত বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে সাপ্তাহিক কিস্তির চক্রে পড়ে সহজ সরল জীবনকে তারা আরো জটিল ও কঠিন করে তুলেছেন। অনগ্রসর এবং পিছিয়ে পড়া সেইসব জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে বাংলাদেশ কৃষিব্যাংক বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology