আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৪

ব্রেকিং নিউজ :
মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি

মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত

মাগুরা প্রতিদিন : মাগুরায় ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সদরে রানা আমির ওসমান এবং শ্রীপুরে শরীয়াত উল্লাহ মিয়া রাজন নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল অনুযায়ী মাগুরা সদর উপজেলা পরিষদে জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগ প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাহারুল ইসলাম এবং সোনিয়া খাতুন।

অন্যদিকে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শরীয়াত উল্লাহ মিয়া রাজন ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগ নেতা মুতাসিম বিল্লাহ সংগ্রাম পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট। গতবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন পেয়েছেন মাত্র ১৩ হাজার ৯৬৮ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাবুল রেজা এবং নারগিস সুলতানা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology